দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জাগপার বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জাগপার বৈঠক

ঢাকা, ২৪ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার (২৪ মার্চ) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

 

বৈঠকে জাগপার প্রতিনিধি দলে আরও ছিলেন-দলের সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার ও যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু।

 

বৈঠক শেষে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ২০০৮ সালে জাগপার প্রাপ্ত নিবন্ধন ২০২১ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার তৎকালীন ইসি অবৈধভাবে বাতিল করে। হাইকোর্টের আদেশে ৪ বছর পর গত ১৯ মার্চ আমরা আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি। আজ বৈঠকে ইসিকে সেই বিষয়ে অবগত করেছি। একই সাথে বাংলাদেশের গণতন্ত্রকামী এবং অনিবন্ধিত সকল রাজনৈতিক দলের জন্য নিবন্ধনের কঠিন নিয়ম সহজ করার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি।

 

তিনি আরও বলেন, আমরা চাই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং হস্তক্ষেপমুক্ত হোক। আমরা আশা করি, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান ইসি এ ব্যাপারে শক্ত ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT