দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

প্রশাসনে সচিব পর্যায়ে বড় ধরণের রদবদল

ঢাকা, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): স্থানীয় সরকার ও নির্বাচন কমিশন সচিবসহ প্রশাসনের সচিব পর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এছাড়া এই প্রথম ৮৬ ব্যাচের কোন কর্মকর্তাকে সচিব পদে নিয়োগ দিতে বিবেচনায় নেয়া হয়েছে। আজ জনপ্রশসান মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

আদেশ অনুযায়ী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরকে নির্বাচন কমিশন সচিব হিসেবে, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সুবীর কিশোর চৌধুরীকে বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম উম্মুল হাসনাকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) হিসেবে বদলিপূর্বক পেষণে নিয়োগ দেয়া হয়েছে।

বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) বেগম শাহীন আহমেদ চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব), নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদকে স্থানীয় সরকার বিভাগের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) মুনশী শাহাবুদ্দিন আহমেদকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং ঢাকা বিভাগরে কমিশনার (অতিরিক্ত সচিব) কে এম আলী আজমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বদলিপূর্বক নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) বেগম জাহানারা পারভীনকে গণপ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব বেগম কাজল ইসলাম এনডিসি কে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক, খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত সচিব) সুভাষ চন্দ্র সাহাকে কক্সবাজার জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ/বদলি করা হয়েছে।

সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত এনডিসিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে, প্রত্মতত্ত্ব অধিদপ্তরে বদলির আদেশাধীন মহাপরিচালক সুলতান মাহমুদকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিএফআইডিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) বেগম সীমা সাহাকে পরিসংখ্যান ব্যুরো ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্তি সচিব এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেনকে সেতু বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT