দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
প্রাথমিকভাবে তিনটি দল নিয়ে নারী বিপিএল শুরু করতে আগ্রহী বিসিবি

প্রাথমিকভাবে তিনটি দল নিয়ে নারী বিপিএল শুরু করতে আগ্রহী বিসিবি

স্পোর্টস ডেস্ক, ১৮ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পরপরই ফেব্রুয়ারিতে নারীদের বিপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘বোর্ড দেখতে চায় এ টুর্নামেন্টটা কেমন হয়।’

 

তিনি বলেন, ‘ নারী ক্রিকেটটা কীভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারি -বোর্ড কিছুদিন ধরে এ বিষয়ে চিন্তা করছিল। সেটা মাথায় রেখেই নারী বিপিএল করা যায় কিনা, সেটা নিয়ে চিন্তা-ভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’

 

প্রাথমিকভাবে তিনটি দল নিয়ে নারী বিপিএল শুরু করতে আগ্রহী বিসিবি। ডাবল-লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা। তিন দল একে অপরের বিপক্ষে খেলবে। এরপর শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে যাবে।

 

সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং একজন করে বিদেশি খেলোয়াড়কে খেলার অনুমতি দেওয়া হবে।

 

ফাহিম জানান, বিপিএল শেষ হওয়ার পরপরই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা তিনটি দল নিয়ে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করব। আট-নয় দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ করব। প্রতিটি দল একে অপরের সঙ্গে দুইবার মুখোমুখি হবে।’

 

বিসিবির পরিচালক আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এই ফরমেটের টুর্নামেন্ট নারী ক্রিকেটে কী প্রভার ফেলে, আমরা সেটা দেখতে চাই। আশা করছি এটা দেশের নারী ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নেবে।’, যার গল্প অ্যাকশনধর্মী।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT