দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদকসহ ৩ নেতা গ্রেপ্তার

প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদকসহ ৩ নেতা গ্রেপ্তার

ঢাকা, ২৯ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগদান শেষে বেরিয়ে যাওয়ার সময় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বি এম মোশাররফ হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার অন্য দুজনের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

একই মামলায় গতকাল সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) সাবেক জিএস খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এর কয়েক ঘণ্টা পরই একই মামলায় একই জায়গা থেকে গ্রেপ্তার হন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। প্রায় একই সময়ে একই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গেল মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় বেশ কিছু গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে দেখা যায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেয়া, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগ এনে ওইদিনই শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ। মামলার এজাহারে ১৫-২০ জনের নাম উল্লেখ করে মোট ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT