স্পোর্টস ডেস্ক, ৭ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো দক্ষিণ আফ্রিকা। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ রান জয় পায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার এ জয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছে ভারত, এমনটা মনে করেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। ম্যাচ শেষে ডু প্লেসি বলেন, ‘আমার মনে হয়ে আমাদের জয়ে ভারতই সবচেয়ে বেশি খুশি হয়েছে। এখন তারা সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। নিউজিল্যান্ড তিন ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে আছে।’
এবারের বিশ্বকাপের ফাইনালে কোন দুই দল যাবে তারও ভবিষ্যদ্বানী করেন এই প্রোটিয়া অধিনায়ক। তিনি বলেন, ‘যেহেতু নিউজিল্যান্ড শেষ তিনি ম্যাচে হেরেছে তাতে ভারতই এগিয়ে থাকবে। সম্ভাবত এবার ফাইনাল খেলবে ভারত-ইংল্যান্ড।
তবে অস্ট্রেলিয়া ও ভারত দুই দলে বড় ম্যাচগুলো খুব ভালো খেলে।’
ওল্ড ট্রাফোর্ডে টস জিতে আগে ব্যাটিং নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের হয়ে এবারের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি তুলে নেন ডু প্লেসির (১০০)। পরে ফন ডুসেনের ৯৫ রানের উপর ভর করে ৩২৫ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ম্যাচ শেষে ডু প্লেসি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে সব সময়ই পছন্দ করি। আমরা মুখে হাসি নিয়েই বিশ্বকাপটা শেষ করতে চেয়েছি। রসি (ফন ডুসেন) দুর্দান্ত ব্যাটিং করেছে। ব্যাট হাতে সে নিজের সামর্থ্য দেখিয়েছে। ইমি (ইমরান তাহির) ও জেপি (ডুমিনি) দুই জনকেই অনেক মিস করবো। কিন্তু আমরা খুশি তাদের হয়ে শেষ ম্যাচে আমরা জিতেছি।’
Leave a Reply