দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফরচুন বরিশাল শিরোপা ধরে রাখায় দলের সবাইকে আইফোন দিল

ফরচুন বরিশাল শিরোপা ধরে রাখায় দলের সবাইকে আইফোন দিল

স্পোর্টস ডেস্ক, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জয়ের পর উদযাপনে চমক দিয়েছে ফরচুন বরিশাল। শিরোপা জয়ী দলের সব খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের আইফোন ১৬ উপহার দিয়েছে দলটির কর্তৃপক্ষ। বরিশালের মালিক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিটি ফোনের মূল্য প্রায় এক লাখ টাকা।

 

রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে শিরোপা জয়ের পর এই ব্যতিক্রমী উদযাপন করেছে বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিপিএল ট্রফি ঘরে তুলেছে তারা। শিরোপা জয়ের জন্য বরিশাল পেয়েছে আড়াই কোটি টাকার আর্থিক পুরস্কার, আর রানারআপ চিটাগং কিংসের জন্য ছিল দেড় কোটি টাকা।

 

তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল দলের ফাইনালে চমৎকার পারফরম্যান্সও ছিল নজরকাড়া। ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন তামিম নিজেই। পুরো টুর্নামেন্টে ব্যাটে-বলে দাপট দেখানো মেহেদী হাসান মিরাজ হয়েছেন সিরিজ সেরা, ৩৫৫ রান করার পাশাপাশি শিকার করেছেন ১৩ উইকেট।

 

বিপিএল ট্রফি জয়ের পাশাপাশি ফরচুন বরিশালের এই উদারতার ঘটনা ইতিমধ্যেই ক্রিকেট অঙ্গনে সাড়া ফেলেছে। দলের প্রতি এমন উদারতা ভবিষ্যতে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির জন্যও উদাহরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT