দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

ফরিদপুরে দুজনের করোনাভাইরাস শনাক্ত

হেলথ ডেস্ক, ১৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ফরিদপুরে করোনাভাইরাস আক্রান্ত দুইজন শনাক্ত হয়েছেন। দুজনই নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনার পর নগরকান্দা উপজেলা লকডাউন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। করোনাভাইরাস পজিটিভ এসেছে ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামের ৬২ বছর বয়সী এক ব্যক্তির। এছাড়া একই ইউনিয়নের আটাইল গ্রামের ৪৮ বছর বয়স্ক আরেক ব্যক্তিরও পজেটিভ এসেছে।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ওই দুই ব্যক্তির উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সোমবার বিকালে ওই দুজনের প্রতিবেদন পাওয়া গেছে।

ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ওই দুই ব্যক্তির মধ্যে একজন ঢাকা থেকে এবং অন্যজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন। পাঁচ থেকে ছয় দিন আগে ওই দুই ব্যক্তি বাড়িতে আসেন। তিনি বলেন, ওই দুজন বাড়িতে থাকতেন না।

ইউপি চেয়ারম্যান বলেন, এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রু এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ওই দুজনের বাড়িতে এসে তাদের হোম কোয়ারেন্টাইনে রেখেছেন। এলাকায় আসার পর তারা কাদের সঙ্গে মেলামেশা ও চলাফেরা করেছেন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, আমরা ওই দুই ব্যক্তির যাতায়াত সম্পর্কে তথ্য তালাশ করছি। প্রয়োজন হলে নগরকান্দা উপজেলা লকডাউন করে দেয়া হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আক্রান্তদের মধ্যে বয়স্ক রোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার সিদ্ধান্ত হয়েছে। অন্যজনকে নগরকান্দা হাসপাতালে চিকিৎসা দেয়া হবে।

তিনি বলেন, বিকাল পৌনে ৬টার দিকে ইউএনও সংশ্লিষ্ট ইউনিয়নে গেছেন। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে ইউনিয়ন বা উপজেলাকেই লকডাউন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT