দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফার্মগেটে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ফার্মগেটে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ঢাকা, ২৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ফার্মগেইটে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসি। আজ দুপরে ফার্মগেইট আনন্দ সিনেমা হলের সামনে এসে উপস্থিত হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান পরিচালনা করার বিশেষ গাড়ি, সঙ্গে বর্জ্য অপসারণের গাড়িও। তা দেখেই ফুটপাত দখল করে বসা হকারদের অনেকেই বুঝতে পারেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এমন ইঙ্গিত বুঝে অনেকেই দ্রুত তাদের দোকান সরিয়ে নেয়ার চেষ্টা করেন। অনেকে আবার এগুলো আমলে না নিয়ে ব্যবসা পরিচালনা করেই যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহীদ আহসান। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। উপস্থিত হয়েই তিনি ফুটপাত দখলমুক্তের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন।

তার কাছ থেকে নির্দেশ পেয়ে সঙ্গে সঙ্গেই সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মীরা বিশেষ গাড়ির মাধ্যমে আনন্দ সিনেমা হলের বিপরীত পাশ থেকে গ্রিন রোডের দিকে উচ্ছেদ অভিযান শুরু করেন। অভিযান শুরু হওয়া মাত্রই হকারদের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। তারা নিজ নিজ দোকানের মালামাল নিয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। এ সময় অনেকের দোকানের মালামাল রক্ষা পেলেও কাঠের তৈরি অস্থায়ী দোকানের কাঠামো (ভ্যান আকৃতির) ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

উচ্ছেদ অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহীদ আহসান বলেন, ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছেন এসব হকাররা। বারবার বলার পরও তারা এভাবে ফুটপাত দখল করে রেখেছে। যে কারণে আজ আমরা উচ্ছেদ অভিযানে নেমেছি। পথচারীরা যেন নির্বিঘ্নে স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারেন সেজন্য আমরা ফুটপাত দখলমুক্ত করব। এছাড়া রেস্টুরেন্টেও আমরা অভিযান পরিচালনা করব। ডিএনসিসির এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT