দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফিটনেসবিহীন গাড়ি চলতে পারবে না : বলেছেন, হাইকোর্ট

ফিটনেসবিহীন গাড়ি চলতে পারবে না : বলেছেন, হাইকোর্ট

ঢাকা, ১২ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  সারাদেশে ফিটনেস নবায়ন না করা গাড়ি সড়কে চলতে পারবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। একইসঙ্গে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে বিআরটিএর মোবাইল কোর্ট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কতটুকু এবং তারা কী ভূমিকা পালন করছে তা আগামী রোববারের মধ্যে জানাতে বলা হয়েছে। ওই দিন পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট। এর আগে আদালতে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আদালতে বিআরটিএ-এর পক্ষে শুনানি করেন আইনজীবী রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আইনজীবী রাফিউল ইসলাম বলেন, ‘আদালত বলেছেন-ফিটনেস নবায়ন না করা কোনো গাড়ি সড়কে চলতে পারবে না।

এখনো এসব গাড়ি কীভাবে চলছে তা বিআরটিএ ও পুলিশ কর্তৃপক্ষকে রোববারের মধ্যে জানাতে বলা হয়েছে।’ তিনি বলেন, ‘গত বছরের ২৩ অক্টোবর পর্যন্ত প্রায় ৫ লাখ গাড়ির ফিটনেস ছিল না। ওই দিন আদালত আদেশ দিয়েছেন-ফিটনেস নবায়ন না করা গাড়িকে পেট্রোল পাম্প থেকে জ্বালানি না দিতে। এ আদেশ অনুসারে বিআরটিএ ব্যবস্থা নিয়েছে। প্রত্যেক পেট্রোল পাম্পকে চিঠি দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে ব্যানার লাগিয়েছে। এসবের সচিত্র প্রতিবেদন আদালতে দেখিয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT