দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল

ঢাকা, ২১ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করছে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এ সময় তারা নারায়ে তাকবির আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে চলে যায়। আজ শুক্রবার (২১ মার্চ) বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা এ বিক্ষোভ মিছিল করে।

 

এদিকে নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদের উত্তরপাশে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা।

 

সরেজমিনে ঘুরে দেখা যায়, বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আর নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। এছাড়া মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

 

প্রসঙ্গত, পূর্বঘোষণা অনুযায়ী বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করবে। এ ছাড়া ছাত্রশিবির ও জামায়াতের সদস্যরা মসজিদ এলাকায় উপস্থিত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT