দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো পুরোপুরি উচ্ছেদ করা সম্ভব হয়নি : জোনায়েদ সাকি

ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো পুরোপুরি উচ্ছেদ করা সম্ভব হয়নি : জোনায়েদ সাকি

ঢাকা, ২৯ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গণসংহতি আদালনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে গেলেও ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো পুরোপুরি উচ্ছেদ করা সম্ভব হয়নি।

 

জোনায়েদ সাকি বলেন, ‘আমরা অনেক আগে বলেছি, সরকার এবং শাসন ব্যবস্থা বদলাতে হবে। যে শাসন ব্যবস্থা এবং সাংবিধানিক কাঠামা সরকারকে ফ্যাসিস্ট হতে সহায়তা করে, তা বদল না করলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ হবে না। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারগুলো সঠিকভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না।’

 

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির সূর্য সন্তান বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

 

জোনায়েদ সাকি এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে স্মরণ করান যে শুধু সরকারের পরিবর্তনেই গণতন্ত্র স্থায়ী হবে না; সুশাসন ও সাংবিধানিক কাঠামোর সংস্কার অপরিহার্য।

 

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী প্রথা এবং শাসনব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT