দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফ্লাইট শিডিউল চেঞ্জ করায় বিমানবন্দরের টার্মিনাল ভাঙচুর করেছে ক্ষুব্ধ যাত্রীরা

ফ্লাইট শিডিউল চেঞ্জ করায় বিমানবন্দরের টার্মিনাল ভাঙচুর করেছে ক্ষুব্ধ যাত্রীরা

ঢাকা, ০২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ঢাকা থেকে সিলেটগামী বিজি ৬০১ বিমানটি ছাড়ার কথা ছিল আজ রোববার (২ জুন) ভোর চারটায়। তবে বিমানটি রি-শিডিউল করে বিমানটি ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা হয় বিকেল তিনটায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিমানটির যাত্রীরা রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এলাকায় ভাঙচুর চালান।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী আরিফ উদ্দীন রাসেল বলেন, ফ্লাইটটির সময় পরপর দুবার পরিবর্তন করে একবার সকাল দশটায়, আরেকবার বিকেল তিনটায় নির্ধারণ করা হয়। এরপর যাত্রীরা ক্ষুব্ধ হয়ে টার্মিনাল ভাঙচুর করেন।

বিমানবন্দরে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিউটি অফিসার তানভীর সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশের বিমানের ঢাকা টু সিলেটগামী বিজি ৬০১ বিমানটি নির্ধারিত সময়ে ছেড়ে না যাওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তারা অভ্যন্তরীণ টার্মিনালের ১ নম্বর গেটে বাংলাদেশ বিমানের কাউন্টারে ভাঙচুর করেন। ভাঙচুরের ঘটনায় কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটের সময় পরিবর্তন হয়েছে। যাত্রীদের নিরাপত্তা সবার আগে। তবে যারা ভাঙচুর করেছে তারা ঠিক করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT