দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বগুড়ায় করোনায় শিশুসহ নতুন করে আরো ৭ জন আক্রান্ত : মোট আক্রান্ত ১২ জন

বগুড়ায় করোনায় শিশুসহ নতুন করে আরো ৭ জন আক্রান্ত : মোট আক্রান্ত ১২ জন

হেলথ ডেস্ক, ২৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  বগুড়ায় নতুন করে আরো সাতজন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। আক্রান্তদের মধ্যে এক শিশু এবং নারীসহ পাঁচজন পুরুষ রয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টায় তিনি এ তথ্য নিশ্চিত করেন। জেলায় এ নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ জন।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তিরা ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে সম্প্রতি বগুড়ায় ফিরেন। বুধবারের রিপোর্টে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার যে আক্রান্ত হয়েছে, সে ১২ বছরের শিশু আর শাজাহানপুরের যিনি আক্রান্ত হয়েছেন তিনি ২৭ বছরের নারী। এছাড়া পুরুষ আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের সবুজবাগ এলাকার ব্যক্তির বয়স ৪০, সোনাতলা উপজেলার ব্যক্তির বয়স ৪৫ বছর, সারিয়াকান্দির ২৮ বছর, দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়নের ব্যক্তির বয়স ৬০ বছর এবং ধুনটের মথুরাপুর ইউনিয়নের আক্রান্ত ব্যক্তির বয়স ২২ বছর।

ডেপুটি সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান তুহিন জানান, ২০ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে করোনা শনাক্তকরণ ল্যাব চালুর পর বুধবার পর্যন্ত ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭টি পজিটিভ এসেছে। বাকিগুলো নেগেটিভ। আক্রান্তদের ব্যাপারে স্বাস্থ্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ২১ এপ্রিল বগুড়া আদমদীঘি, সারিয়াকান্দি এবং সোনাতলার ৪ জন ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। ১৬ এপ্রিল আদমদীঘি উপজেলার একজন পুলিশ কনস্টেবলের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে বগুড়ায় ৮টি উপজেলায় করোনা রোগী শনাক্ত হলো। যার মধ্যে আদমদীঘিতে দুইজন, সোনাতলায় দুইজন, সারিয়াকান্দিতে তিনজন, বগুড়া সদরে একজন, নন্দীগ্রামে একজন, শাজাহানপুরে একজন, দুপচাঁচিয়ায় একজন এবং ধুনটে একজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT