দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ করতে হবে : বলেছেন, মোস্তাফা জব্বার

বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ করতে হবে : বলেছেন, মোস্তাফা জব্বার

বগুড়া, ১৫ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে অনুসরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ করে তুলতে হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই পড়ে জানতে হবে কেমন করে একটি মানুষ জীবনের সব ত্যাগ করে টুঙ্গিপাড়া থেকে বাঙালি জাতি গঠনে স্বপ্ন দেখেছেন। বঙ্গবন্ধুকে অনুসরণ করলে ভালো জীবন গড়ে তোলা সম্ভব।

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও প্রতিষ্ঠানে অধ্যক্ষ ছামসুল আলম।

মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ আজ তলা বিহীন ঝুড়ি নয়। দেশ এখন পাকিস্তান ও ভারতের চেয়ে এগিয়ে আছে। তাদের চেয়ে অর্থনৈতিক সূচকে অনেক এগিয়ে বঙ্গবন্ধুর বাংলাদেশ। অর্থনৈতিক ও তথ্য প্রযুক্তিতে এশিয়ার অনেক দেশকে পিছিয়ে ফেলতে সক্ষম হয়েছে। দেশের মেয়েরা ডাক বিভাগের গাড়ী চালক থেকে বিমান বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনীতে উচ্চ পদে কাজ করছে। মেয়েদের এই উত্থান সকলকে অবাক করে দিয়েছে।

তিনি বলেন, জাতি গঠনে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। তথ্য প্রযুক্তি থেকে নতুন প্রজন্মকে দূরে রাখা যাবে না। তবে এর যে সব মন্দ দিকগুলো আছে নতুন প্রজন্মকে তা থেকে সতর্ক করে দিতে হবে। তথ্য প্রযুক্তিতে নতুন প্রজন্ম বয়স্কদের চেয়ে অনেক এগিয়ে।

মন্ত্রী বলেন, ২০২০ সাল অনেক গুরুত্বপূর্ণ। মুজিব শতবার্ষিকীর জন্য নানা আয়োজন চলছে। দেশের নতুন প্রজন্মকে এতে সম্পৃক্ত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT