দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ মেঘনা নদীতে ভাসিয়ে দিয়ে সোনারগাঁকে কলঙ্কমুক্ত করা হবে : বলেছেন, জাপা সাংসদ লিয়াকত হোসেন খোকা

বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ মেঘনা নদীতে ভাসিয়ে দিয়ে সোনারগাঁকে কলঙ্কমুক্ত করা হবে : বলেছেন, জাপা সাংসদ লিয়াকত হোসেন খোকা

নারায়ণগঞ্জ, ১২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ফাঁসি কার্যকরের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি মাজেদের লাশ নিজ এলাকা ভোলায় না নিয়ে দাফন করা হয় নারায়ণঞ্জের সোনারগাঁয়ে। উপজেলার শম্ভুপুরায় তার শ্বশুরবাড়িতে দাফন করায় ক্ষোভ প্রকাশ করে সেখানকার জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা খুনি মাজেদের লাশ সোনারগাঁয়ের মাটিতে রাখতে দেয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, অবিলম্বে এই লাশ সোনারগাঁ থেকে অপসারণ করে সোনারগাঁকে কলঙ্ক মুক্ত করতে হবে।

রবিবার এক বিবৃতিতে জাতীয় পার্টির সাংসদ খোকা বলেন, খুনি মাজেদ জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে সমগ্র বাঙালি জাতিকে কলঙ্কিত করেছে । জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যায় সরাসরি অংশগ্রহণের দায়ে ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকরের পর তার লাশ সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের সাতগ্রাম কবরস্থানে চুপিসারে দাফন করায় সোনারগাঁবাসী কলঙ্কিত হয়েছে। তার লাশ সোনারগাঁয়ের পবিত্র মাটিতে রাখতে দেয়া হবে না।

বিবৃতিতে সাংসদ বলেন, ঈশা খাঁর রাজধানী প্রাচীন বাংলার ইতিহাস ও ঐতিহ্যের নানা বৈচিত্র্যে সমৃদ্ধ সোনারগাঁয়ে সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ্, ঐতিহাসিক পাঁচ পীরের দরগাহ্, সুলতান দানেশ মান্দ, উপমহাদেশের প্রথম ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রহ.সহ অসংখ্য পীর আউলিয়ারা শায়িত আছেন। শুধু দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ির সূত্রে জাতির জনকের আত্মস্বীকৃত খুনি মাজেদের কলঙ্কিত লাশ সোনারগাঁয়ে দাফন করায় সোনারগাঁ উপজেলা মহাজোট ও জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ সমগ্র সোনারগাঁবাসী কলঙ্কিত হয়েছে। প্রয়োজনে খুনি মাজেদের লাশ কবর থেকে অপসারণ করে মেঘনা নদীতে ভাসিয়ে দিয়ে সোনারগাঁকে কলঙ্কমুক্ত করা হবে।

খোকা বলেন, খুনি মাজেদের জন্মস্থান ভোলার বোরহানউদ্দিন এলাকায়, তাই তার লাশ সেখানে দাফন হওয়ার কথা। সোনারগাঁয়ের কেউ এর সঙ্গে জড়িত থাকলে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT