দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাতীয় সম্মেলন প্রস্তুতির লক্ষে আ.লীগের দপ্তর সম্পাদকের সংগে বঙ্গবন্ধু সৈনিক লীগের আলোচনা অনুষ্ঠিত

জাতীয় সম্মেলন প্রস্তুতির লক্ষে আ.লীগের দপ্তর সম্পাদকের সংগে বঙ্গবন্ধু সৈনিক লীগের আলোচনা অনুষ্ঠিত

ঢাকা, ১৫ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সকাল সাড়ে ৯ ঘটিকায় বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম বজলুর রহমানের সহধর্মিনী বর্তমান বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি শিরিন আহমেদ এমপির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ এমপির মিন্টু রোডস্থ বাসভবনে বঙ্গবন্ধু সৈনিক লীগের আগামী কাউন্সিল এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রায় ঘণ্টাকাল ব্যাপী অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এ আলোচনায় অংশ নেন- বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি শিরিন আহমেদ এমপি, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, সহ-সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, সহ-সভাপতি মেজর (অব.) দেলোয়ার হোসেন, সহ-সভাপতি হাজী ইকবাল আলী আকবর, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব, স্কোয়াড্রন লিডার (অব.) মোকাম্মেল হোসেন, সার্জেন্ট (অব.) মোস্তফা আহমেদ, ডা. এম সাইফুল আলম, এনাম আহমেদ নাসির, আবদুল গনি গোলাপ, তমাল আহমেদ, এ্যাড. জেরিন আহমেদ, সাইফুল ইসলাম অপু, সোহেল আহমেদ, সাদ আহমেদ মিঠু, সার্জেন্ট (অব.) জাহাঙ্গীর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় দু্ই শতাধিক নেতা-কর্মিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT