দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুটি মাছ ধরার ট্রলারডুবি, ২৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুটি মাছ ধরার ট্রলারডুবি, ২৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

১৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি আল-ছাত্তার ও এফবি পূর্ণিমা নামে দুটি মাছ ধরার ট্রলার ডুবির কয়েক ঘণ্টা পর ভাসমান অবস্থায় ২৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ট্রলারসহ নিখোঁজ রয়েছে আরও ৬ জেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

উদ্ধার হওয়া এফবি আল-ছাত্তার ট্রলারের মাঝি মোহাম্মদ ফাইজুল জানান, আবহাওয়া খারাপ দেখে তারা তীরে আসার পথে পায়রা বন্দর থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের গভীর তাদের ট্রলারটি ডুবে যায়। তাদের মধ্যে ১২ জনকে ভাসমান অবস্থায় এফবি অনিমা ট্রলারের মাঝি ইলিয়াস খান উদ্ধার করে পাথরঘাটা মৎস্য বন্দরে নিয়ে আসেন। তিনি ধারণা করছেন, নিখোঁজ ছয় জেলের সলিল সমাধি হয়েছে।

নিখোঁজ জেলেরা হলেন, ফায়েক (২৮), মনির (১৭), হানিফা (১৭), সঞ্জয় (৩০), আনোয়ার (৪৬), বাদশাহ (৩৫)। তাদের সবার বাড়ি পিরোজপুর জেলার পারেরহাট এলাকার বিভিন্ন এলাকায়।

উদ্ধারকৃত জেলেরা হলেন, মাঝি ফাইজুল, সিদ্দিক, আল আমিন, শাহ আলম, ইদ্রিস, পান্না, ঈমান আলী, নুরুল ইসলাম, হেমায়েত, শাহাদাত ও সাদ্দাম।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বঙ্গোপসাগরের গঙ্গামতির দক্ষিণে মাছ ধরার সময় ১৮ জেলে নিয়ে ঝড়ের কবলে পড়ে পিরোজপুরের পাড়েরহাটের ইকবালের মালিকানাধীন ট্রলার এফবি আল-ছাত্তার। পরে সন্ধ্যার দিকে ১৭ জন জেলেসহ পিরোজপুরের নিমাই বাবুর মালিকানাধীন এফবি পূর্ণিমা ট্রলার ডুবে যায়। এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আবহাওয়া খারাপ হওয়ায় উদ্ধারের কাজে সময় লাগছে।

পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড স্টেশন কমান্ডার শাহ্ জামাল জানান, চট্টগ্রাম থেকে আসা কোস্টগার্ডের উদ্ধার জাহাজ কামরুজজামান উদ্ধার কাজ চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT