দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বছরের সেরা গীতিকবির পুরস্কার পেলেন মাহমুদ মানজুর

বছরের সেরা গীতিকবির পুরস্কার পেলেন মাহমুদ মানজুর

বিনোদন ডেস্ক,৩১ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): সমালোচক বিচারে বছরের সেরা গীতিকবির পুরস্কার পেলেন মাহমুদ মানজুর। কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর ২৩তম আসরে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

 

২০২৩ সালে মুক্তি পাওয়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে, মেহজাবীন চৌধুরী অভিনীত আলোচিত ‘অনন্যা’ নাটকে ‘আপনজন’ শিরোনামের গানটি রচনার জন্য এই স্বীকৃতি পান মাহমুদ মানজুর। ‘আপনজন’ গানটির সুর-সংগীত করেছেন নাভেদ পারভেজ। গেয়েছেন পল্লবী রায়। ২০২৩ সালের ১৪ ডিসেম্বর সিনেমাওয়ালার ব্যানারে প্রকাশিত গানটির ইউটিউব ভিউ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি।

 

কিংবদন্তি সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা রফিকুল আলম এবং নন্দিত গীতিকবি ও নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলীর হাত থেকে পদকটি গ্রহণ করেন মাহমুদ মানজুর। এসময় তাকে সম্মাননা ক্রেস্ট ছাড়াও একটি মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

 

এই পদক প্রাপ্তি প্রসঙ্গে মাহমুদ মানজুর বলেন, ‘আমার গান লেখার ক্যারিয়ার ২০ বছরের। এরমধ্যে শতাধিক গান লিখেছি। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তবে যে কোনও পদক সৃষ্টিশীল ক্ষেত্রে বেশ অনুপ্রেরণা যোগায়। এই পদক প্রাপ্তি আমার আগামীর সৃষ্টিশীল সংগীত জীবনের অন্যতম প্রেরণা হয়ে থাকবে। আমি সম্মানিত জুরি বোর্ড সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে এই পদকের জন্য যোগ্য মনে করেছেন।’ মাহমুদ মানজুর তার এই প্রাপ্তির জন্য নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, সুরকার নাভেদ পারভেজ, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ ‘অনন্যা’ নাটক সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, ২৮ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলের বলরুমে এই বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা হয়েছে। এদিন ২০২৩ সালে প্রকাশিত নাটক, সিনেমা ও গান থেকে বাছাই করে সেরাদের হাতে এই পদক তুলে দেওয়া হয়েছে।

 

বলা দরকার, মাহমুদ মানজুর মূলত সাংবাদিক হলেও ২০০২ সাল থেকে গান লেখার সঙ্গে জড়িয়েছেন নিজেকে। এরমধ্যে সিনেমা, নাটক ও স্বাধীন মাধ্যমে শতাধিক গান রচনা করেছেন তিনি। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভি’র তালিকাভুক্ত গীতিকবি তিনি। তার গান কণ্ঠে তুলেছেন কিংবদন্তি রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, কলকাতার শিলাজিৎসহ এই প্রজন্মের কণা, আরফিন রুমি, পড়শী, পিন্টু ঘোষ, জয় শাহরিয়ার, ইমরান, কিশোর, ন্যানসি, বেলাল খান, সন্ধি, কোনাল, রেহান রাসুলসহ অনেকে।

 

নাটক, সিনেমা ও সিঙ্গেল গানের বাইরে মাহমুদ মানজুরের লেখা দুটি পূর্ণাঙ্গ মিশ্র শিল্পীর অ্যালবাম রয়েছে। নাম ‘ধুলোর গান’ ও ‘পৃথিবীর ক্যানভাস’। এই গীতিকবি পেশায় একজন সাংবাদিক। গত দশ বছর তিনি কর্মরত আছেন দেশের অন্যতম অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন-এর আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এডিটর হিসেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT