দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বনানীতে চুরি হওয়া প্রায় ২৫ লাখ টাকা ও মোটরসাইকেল উদ্ধার : চোর গ্রেফতার

বনানীতে চুরি হওয়া প্রায় ২৫ লাখ টাকা ও মোটরসাইকেল উদ্ধার : চোর গ্রেফতার

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর বনানীতে চুরি হওয়া ২৪ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা এবং ওই টাকায় কেনা একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। এছাড়া চুরির ঘটনায় জড়িত কাউছার আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

 

পুলিশ জানায়, শুক্রবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে চুরি হওয়া নগদ টাকা, মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

বনানী থানা সূত্রে জানা গেছে, ভিকটিম মুস্তাজিরুল শোভন ইসলাম পেশায় ব্যবসায়ী এবং তিনি রোড নং-১৮, হাউজ নং-৩৮/বি, বনানীতে পরিবারসহ বসবাস করেন। গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে তিনি পরিবারসহ ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে শয়নকক্ষে জিনিসপত্র এলোমেলো এবং আলমারির দরজা খোলা দেখতে পান। সেখানে রাখা ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত ৩০ লাখ টাকা চুরি হয়ে যায়।

 

এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর বনানী থানায় একটি মামলা রুজু করা হয়। পরবর্তীতে তদন্তে প্রযুক্তির সহায়তায় চুরির সাথে জড়িত কাউছারের অবস্থান শনাক্ত হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছার আহমেদ টাকা চুরির কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT