দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বন্যাকবলিত এলাকার কৃষকদের ঋণ ও সুদ মওকুফ করতে হবে : বলেছেন, শামসুজ্জামান দুদু

বন্যাকবলিত এলাকার কৃষকদের ঋণ ও সুদ মওকুফ করতে হবে : বলেছেন, শামসুজ্জামান দুদু

ঢাকা, ০৫ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দলের মানববন্ধনে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, বন্যাকবলিত এলাকার কৃষকদের ঋণ ও সুদ মওকুফ করতে হবে।

সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘ভালো কাজ করতে চাইলে খালেদা জিয়ার কাছে শিক্ষা নিন। তিনি ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিলেন কৃষকদের সাহায্য করবেন। কৃষকদের পাশে দাঁড়াবেন। তিনি তা করেছিলেন। হাজার হাজার কৃষকদের ঋণ মওকুফ করেছিলেন।’

তিনি বলেন, ‘কিছুদিন আগে শেয়ারবাজার থেকে ২৭ হাজার কোটি টাকা নাই হয়ে গেল, একটা মামলাও হয় নাই। আর আমার অবহেলিত কৃষকরা যারা বন্যাকবলিত, সর্বস্বহারা, তাদের বিরুদ্ধে শুধুমাত্র দু’তিন হাজার টাকার জন্য মামলা হচ্ছে, বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করি। অবিলম্বে কৃষকদের ঋণ ও সুদ মওকুফ করা হোক।’

এ সময় দুদু কৃষি ব্যাংকের এমডি ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিবেক থাকলে কৃষকদের পাশে দাঁড়ান, তাদের সমস্যা সমাধান করেন।’মানববন্ধন শেষে কৃষক দলের পক্ষ থেকে কৃষি ব্যাংকের এমডির কাছে স্মারকলিপি দিতে যান নেতারা।

মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT