দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বরগুনার আমতলীতে আরো একজন করোনায় আক্রান্ত : বাড়ী লকডাউন

বরগুনার আমতলীতে আরো একজন করোনায় আক্রান্ত : বাড়ী লকডাউন

হেলথ ডেস্ক, ২৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  বরগুনার আমতলীতে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নাম মো. মিজানুর রহমান  (৪৫)আক্রান্তের বাড়ী মাদারীপুর  জেলার শিবচর উপজেলার সাতভাগিয়া গ্রামে  । তার পিতার নাম আব্দুল জব্বার মোড়ল।  সে ড্রাগ ইন্টান্যাশনাল ঔষধ কোম্পানীর আমতলী তালতলী কলাপাড়া এরিয়া ম্যানেজার । সে আমতলী পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বন্দর প্রাইমারী রোডের  রুপক তালুকদারের বাড়ীর ভাড়াটিয়া।  এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে গত ৯ এপ্রিল একজনের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, গত ২০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে করোনাভাইরাসে আক্রান্ত এই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকা  রোগতত্ত¡  রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠানো হয়। বুধবার  রাত ১০ টার দিকে তার রিপোর্ট হাসপাতালে এসে পৌছায়। রিপোর্টে তাকে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, ২০ এপ্রিল করোনায় আক্রান্ত ব্যক্তির নমুনা নিয়ে ঢাকা আইইসিডিআর পাঠাই। বুধবার  তার রিপোর্ট হাসপাতালে এসে পৌছে।

রিপোর্টে তাকে করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আরো বলেন, আমরা করোনায় আক্রান্তের বাড়ী লকডাউন করার জন্য প্রশাসনকে জানিয়েছি।

আমতলী থানার অফিসার ইনচার্জ  মোঃ শাহআলম হাওলাদার বলেন, করোনায় আক্রান্ত ওই রোগীর হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, আক্রান্ত ব্যক্তির   বাড়ী লকডাউন করে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT