দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বরিশালের মেহেন্দিগঞ্জে মাটির নিচ থেকে ৩৩ বছর পর জাপানি জাহাজ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জে মাটির নিচ থেকে ৩৩ বছর পর জাপানি জাহাজ উদ্ধার

বরিশাল, ০৭ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বরিশালের মেহেন্দিগঞ্জে তেঁতুলিয়া নদীর চর মিঠুয়া এলাকায় মাটির ৭০ হাত নিচ থেকে একটি জাপানি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ উদ্ধার করা হয়েছে। প্রায় ৩৩ বছর আগে ডুবে যাওয়া এ জাহাজটি দীর্ঘ এক যুগের প্রচেষ্টার পর উদ্ধার করতে সক্ষম হন ঠিকাদাররা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালের আগস্টে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল বোঝাই করে খুলনার উদ্দেশে রওনা দেয় এমভি মোস্তাবি নামের জাহাজটি। পথিমধ্যে ঝড়ে কবলিত হয়ে মেহেন্দিগঞ্জের আলীমাবাদ ইউনিয়নের মিঠুয়া এলাকায় তেঁতুলিয়া নদীতে ডুবে যায়। তৎকালীন সরকারের উদ্যোগে কিছু মালামাল উদ্ধার হলেও জাহাজটি তোলা সম্ভব হয়নি। পরে নদী থেকে চর জেগে ওঠায় মাটির নিচে চাপা পড়ে যায় জাহাজটি।

 

উদ্ধারকাজে জড়িত আব্দুল মন্নান জানান, প্রায় ১৮০ ফুট লম্বা, ১৪ ফুট চওড়া এবং ১৭ ফুট উচ্চতার জাহাজটি উদ্ধারে ৫ একর জমি খনন করতে হয়েছে। তিন দশক ধরে একাধিক পক্ষ চেষ্টা করেও ব্যর্থ হলেও শেষ পর্যন্ত আধুনিক প্রযুক্তি, বিশেষ ক্রেন, ডুবুরি ও বিকেবার্স ব্যবহার করে জাহাজটি তুলতে সক্ষম হয়েছেন তারা।

 

তিনি আরও জানান, উদ্ধার হওয়া জাহাজের একটি দামি মেশিন রয়েছে, যা বর্তমানে বাজারে বিরল। নতুন মেশিনের দাম আনুমানিক ১২ থেকে ১৫ কোটি টাকা হলেও বিকল অবস্থায় এটি ভাঙারিতে বিক্রি করা যাবে ২০ থেকে ২৫ লাখ টাকায়।

 

ঠিকাদার ইউসুফ মিয়া বলেন, বিআইডব্লিউটিএর আহ্বান করা দরপত্রে খুলনার মেসার্স অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট কাজের লাইসেন্স পায়। পরে তার কাছ থেকে সাব কন্ট্রাক্ট নিয়ে ২০১২ সালে উদ্ধার কাজ শুরু হয়। এক যুগের প্রচেষ্টায় সফলভাবে জাহাজ তোলা সম্ভব হয়েছে।

 

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, “যথাযথ প্রক্রিয়া মেনে জাহাজটি উত্তোলন করা হয়েছে। বিআইডব্লিউটিএর টেন্ডারের মাধ্যমেই অনুমোদিত ঠিকাদার এ কাজ সম্পন্ন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT