দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে অনশনরত একমাত্র নারী শিক্ষার্থী অসুস্থ : দাবি আদায়ে অটল তারা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে অনশনরত একমাত্র নারী শিক্ষার্থী অসুস্থ : দাবি আদায়ে অটল তারা

বরিশাল বিশ্ববিদ্যালয়, ০৫ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): দীর্ঘদিন ধরে যৌক্তিক তিন দাবিতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছি। দাবি মানার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করেনি। এইজন্য গতরাত থেকে  অনশন বসেন শিক্ষার্থরা। অনশনরত এক নারী শিক্ষার্থী  ইংরেজি বিভাগের শারমিলা জামান সেজুতি আজকে বেলা ২ টার দিকে অসুস্থ হন। তাকে সেবা শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটাল থেকে দুইজন ডাক্তার এসে তার শরীরের  স্যালাইন পুস করছেন এখনো তিনি অনশনরত অবস্থা আছেন।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন সাতজন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর নিচে অনশনে বসেন। তাদের বুঝিয়ে অনশন থেকে সরাতে পারেননি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। পরে তিনি অনশনরত শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে রাত কাটান।

অনশনে বসা সাত শিক্ষার্থী হলেন—ইংরেজি বিভাগের শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ সেশনের অমিয় মণ্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ সেশনের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের মো. আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের পিয়াল হাসান, লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের তামিম আহমেদ রিয়াজ এবং আইন বিভাগের ২০২১-২২ সেশনের শওকত ওসমান স্বাক্ষর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT