দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ববির ছাত্রদলের মাছের পোনা অবমুক্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ববির ছাত্রদলের মাছের পোনা অবমুক্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়, ০৮ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি )র বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচি পালন।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাব্বির হোসাইনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের চারটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এ কর্মসূচি শুরু হয়।

 

কর্মসূচিতে শেরে বাংলা হল, ভিসি বাংলো, বিশ্ববিদ্যালয়ের মূল পুকুর এবং তাপসী রাবিয়া হলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

এ সময় উপস্থিত ছাত্রদল নেতা সাব্বির হোসাইন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও খাল খননের মতো জনকল্যাণমূলক কার্যক্রম চালু করেছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গত ২ তারিখ বিশ্ববিদ্যালয়ের পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন করেছি। আজ বিশ্ববিদ্যালয়ের চারটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছি। বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং মানবিক দল, যা দেশের ক্লান্তিকাল সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আমাদের এসব মানবিক কার্যক্রম চলমান থাকবে।

 

মাছের পোনা অবমুক্তকরব  কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, তরিকুল ইসলাম , অকিবুর রহমান, আহসান উল্লাহ্, আজমাইন সাকিব, সিফাত, জাহিদুল,, মোজাম্মেল, আজমাইন তরিকুল, বৃষ্টি, সৃষ্টি,অমি, সজিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT