দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে : বলেছেন, ওবায়দুল কাদের

বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে : বলেছেন, ওবায়দুল কাদের

ঢাকা, ২৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। ২১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের সভায় তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। জনসচেতনতার লক্ষ্যে আওয়ামী লীগ সারাদেশে রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত তিনদিন (৩১শে জুলাই, ২রা ও ৩রা আগস্ট) কর্মসূচি পালন করবে। তিনি বলেন, ওই তিনদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এতে নেতাকর্মীদের অংশ নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। ডেঙ্গু নিয়ে মেয়র ও মন্ত্রীদের কথায় ‘স্লিপ অব টাং’ হতে পারে মন্তব্য করে কাদের বলেন, তারা কাজকর্মে আন্তরিক।

তিনি বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন অব্যাহত থাকবে। যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের ঘরবাড়ি দেয়া হবে। সব ধরনের সহযোগিতা করা হবে।

উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যারা বিদ্রোহ করেছে ও মদদ দিয়েছে তাদের শোকজ এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। যাচাই-বাছাই করে এসব ব্যবস্থা নেয়া হবে। বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে।

বর্তমান পরিস্থিতিতে সরকারের মধ্যে একধরনের সমন্বয়হীনতা সৃষ্টি হয়েছে কিনা জানতে চাইলে কাদের বলেন, সরকার ও দলে কোনো সমন্বয়হীনতা নেই। সবাই ঐক্যবদ্ধ আছে বলেই আমরা মোকাবিলা করতে পারছি। যত ভয়াবহ বিস্তারই ঘটুক না আমরা মোকাবিলা করতে পারবো।

প্রিয়া সাহা প্রসঙ্গে তিনি বলেন, প্রিয়া সাহা কারও না কারও উস্কানিতেই ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন। তারা কারা তা খতিয়ে দেখা হচ্ছে। মাদারীপুরের কাঁঠালবাড়িতে ২৫শে জুলাই ভিআইপি বিড়ম্বনায় এক কিশোরের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। যারা দোষী কাউকেই ছাড় দেয়া হবে না। বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT