দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বসুন্ধরা এবং ওরিয়ন গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বিআইডব্লিউটিএ

বসুন্ধরা এবং ওরিয়ন গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বিআইডব্লিউটিএ

২৮ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর এবং চর গোয়ার্দী এলাকায় মেঘনা নদীর তীর ভরাট ও দখল করায় বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপের দখলকৃত অংশ অবমুক্ত করতে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এসময় একটি পাকা ৪ তলা ভবন ও একটি ডকইয়ার্ড ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। একই সঙ্গে মেঘনার শাখা নদীর প্রবেশ মুখে ড্রেজার দিয়ে বালু ভরাট করতে থাকায় ৪টি ড্রেজার পাইপ গুড়িয়ে দেয়া হয়। এছাড়া নদী ভরাট করে ওরিয়ন গ্রুপের দখলকৃত জায়গায় পাইলিংয়ের কাজ করায় ৩ শ্রমিককে আটক করা হয়েছে।

৬ দিনব্যাপী অভিযানের ৫ম দিনে আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়ার নেতৃত্বে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান চালায়।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক গুলজার আলী জানা, মেঘনা নদীর দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ৬ দিনব্যাপী অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি নদী কমিশনের চেয়ারম্যান বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের কর্মকর্তাদের নিয়ে মেঘনা নদী পরিদর্শন করেছেন। এসময় মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আমান ইকোনোমিক জোন, ইউনিক গ্রুপ, রিয়ন গ্রুপ, আল মোস্তফা গ্রুপের পলিমার ইন্ড্রাষ্ট্রিজসহ বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানে নদী দখলের প্রমাণ পেয়েছেন। তারই আলোকে সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) শফিকুল হক, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক গুলজার আলী, উপ-পরিচালক মোঃ শহীদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT