দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বসুন্ধরা হাসপাতালে পরিচালক নিয়োগ, উদ্বোধন হতে পারে ৪ মে

বসুন্ধরা হাসপাতালে পরিচালক নিয়োগ, উদ্বোধন হতে পারে ৪ মে

হেলথ ডেস্ক, ০১ মে  ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় বসুন্ধরার হাসপাতাল পরিচালনার জন্য কর্তৃপক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। একজন পরিচালক ও দুজন উপ-পরিচালকের তত্ত্বাবধায়নে পরিচালিত হবে হাসপাতালটি। স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া পরিকল্পনা অনুযায়ী আগামী ৪ মে হাসপাতালটির কার্যক্রম শুরু করতে আর বাধা নেই বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন। আজ শুক্রবার আইসিসিবি সেন্টারে নিয়মিত ব্রিফিংয়ে তিনি তথ্য জানান।

জসীম উদ্দিন বলেন, ‘আমার মনে হয় নির্দিষ্ট সময়েই আমরা শুরু করতে পারব। আশা করছি যে আমাদের সরকার প্রধানই এটা উদ্বোধন করবেন। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমরা; দু’পক্ষ থেকেই অধিদপ্তরে অনুরোধ জানানো হয়েছে। আমরা অনুরোধ করেছি এজন্য যে, এটা জনগুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের এ যাবত ইতিহাসের একটা মাইলফলক হিসেবে থাকবে এ ঘটনা। তাই আমরা চাই সরকার প্রধানই এর উদ্বোধন করুক।’

হাসপাতাল নির্মাণের কাজের সবশেষ অবস্থা নিয়ে এই কর্মকর্তা বলেন, ‘আমাদের কাজ শেষ হয়েছে। হলগুলোতে কিছু টিউনিং চলছে। যেহেতু তারিখ ঘোষণা হয়েছে, সেহেতু যে কোনো সময় তারা এলে কাজ শুরু করতে পারবে।’

‘দেশ ও মানুষের কল্যাণে’ প্রতিপাদ্যে আলোয় পথচলা বসুন্ধরা গ্রুপ করোনা ভাইরাসের এই দুর্যোগকালেও দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এসেছে। দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগী বাড়তে থাকায় সম্প্রতি সরকারকে আইসিসিবিতে পাঁচ হাজার শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে প্রধানমন্ত্রীর সম্মতির ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল পরির্দশন করে পরবর্তী সময়ে এটাকে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন স্থাপনের উদ্যোগ নেয়। কোভিড-১৯ বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে ততদিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT