দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বস্তিবাসীর জন্যও ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করা হবে : বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বস্তিবাসীর জন্যও ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করা হবে : বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা, ১৫ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার সকালে রাজধানীর ইস্কাটনে মন্ত্রী, সরকারি কর্মকর্তাদের জন্য আবাসিক ভবনসহ ৭টি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা জানান, বস্তিবাসীর জন্যও ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। জলাধার, ফসলি জমি ও মাঠ রেখে পরিকল্পিত প্রকল্প করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে জলাশয় ভরাট করা যেকোনো মূল্যে ঠেকাতে হবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের হিসেবে ২০১৪ সাল পর্যন্ত ঢাকা মহানগরে বাস করা সরকারি কর্মকর্তা কর্মচারীর মাত্র ৮ ভাগ আবাসন সুবিধার আওতায় ছিল। এখন তা ৪০ ভাগে উন্নীত করতে চায় সরকার। এরই ধারাবাহিকতায়, সোমবার সকালে রাজধানীর ইস্কাটনে মন্ত্রী, সচিবসহ গ্রেড ওয়ান কর্মকর্তাদের জন্য আবাসন ভবনসহ ৭টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের ৩৫টি ভবনে ১৬৭১টি ফ্ল্যাটে এখন থেকে বাস করবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত আবাসন নিশ্চিতের অংশ হিসেবে বস্তিবাসীদের সবার জন্যও ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেয়া হবে। পরিকল্পনা ভিত্তিক উন্নয়নে জেলা-উপজেলা পর্যায়েও সরকারি কর্মচারীদের জন্য আধুনিক আবাসনের বন্দোবস্ত করছে সরকার। এসময় প্রধানমন্ত্রী জলাশয় ভরাট না করে উন্নয়ন কর্মকাণ্ড করার আহ্বান জানান।
এছাড়াও গ্যাস ও বিদ্যুতে সরকারের ভর্তুকির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে অপচয় বন্ধের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT