দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বহিষ্কাকৃত চাঁদাবাজকে একটি দল ফুল দিয়ে বরণ করেছে : স্বেচ্ছাসেবক দলের সভাপতি

বহিষ্কাকৃত চাঁদাবাজকে একটি দল ফুল দিয়ে বরণ করেছে : স্বেচ্ছাসেবক দলের সভাপতি

গোসাইরহাট (শরীয়তপুর), ১৩ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আমরা যাকে চাঁদাবাজির জন্য বহিষ্কার করেছি, একটি দল তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে বলে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

 

আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

এ সময় এস এম জিলানী বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে পিরোজপুরের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আমরা বহিষ্কার করেছি। অথচ একটি দল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছে। ওরা ধর্মের নামে রাজনীতি করছে, এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

 

তিনি বলেন, ‘তারা একদিকে বলে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। কিন্তু বিএনপি এখনো কোনো আসনে প্রার্থী ঘোষণা করেনি, অথচ তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তাদের মুখে এক, অন্তরে আরেক। পিআর মানে হচ্ছে— কোনো আসনে প্রার্থী থাকবে না, একটি দলের প্রতীকে ভোট হবে। কিন্তু তারা প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী নির্দিষ্ট করে দিয়েছে। এর মানে গভীর ষড়যন্ত্র চলছে, আমাদের সবাইকে এ থেকে সতর্ক থাকতে হবে।’

 

কর্মী সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল রাড়ি, জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT