দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বহিস্কৃত ২৮ নেতাকে দলে ফিরিয়ে নিল বিএনপি

বহিস্কৃত ২৮ নেতাকে দলে ফিরিয়ে নিল বিএনপি

ঢাকা, ০৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তারা বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতা। নানা সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পুনরায় দলে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

বহিষ্কারাদেশ ফিরিয়ে নেয়া নেতারা হলেন: আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি; শামীমা আক্তার, সাবেক সদস্য-সরাইল উপজেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা; আব্দুল আলিম খান মনোয়ার, সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল, মানিকগঞ্জ; মো. নুরুজ্জামান লস্কর (তপু), সাবেক যুগ্ম সম্পাদক, সরাইল উপজেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা; খন্দকার লিয়াকত হোসেন, সাবেক সদস্য, ঘিওর উপজেলা বিএনপি, মানিকগঞ্জ জেলা; সেলিম পারভেজ, সাবেক যুগ্ম সম্পাদক, আশুগঞ্জ উপজেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা।

মো. ছাদেক হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি; মো. ফরহানুল হক, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল, নীলফামারী জেলা; মো. ছাদরুল আমিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, নিয়ামতপুর উপজেলা বিএনপি; আনিসুল হক, সাবেক সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপি; মো. শাহজাহান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপি; আনোয়ার আজিম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক, ভেড়ামারা উপজেলা; মোছা. ইন্দোনেশিয়া, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপি; মো. গোলাম রাব্বানী, সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য বিএনপি; ফেরদৌসী ইকবাল, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, সিলেট জেলা মহিলা দল; বেগম স্বপ্না শাহীন, সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা মহিলা দল; নুরুন্নাহার ইয়াসমিন, সাবেক আহ্বায়ক-বিশ্বনাথ উপজেলা মহিলা দল; নাজমা বেগম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা মহিলা দল; আশরাফ উদ্দিন রুবেল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর ছাত্রদল।

আহমেদ নুর উদ্দিন, সাবেক সদস্য, সিলেট জেলা বিএনপি; মো. মিছবাহ উদ্দিন, বিএনপি নেতা-বিশ্বনাথ উপজেলা শাখা; শাহ আলম স্বপন, সাবেক সাধারণ সম্পাদক-গোয়াইনঘাট উপজেলা শাখা; লুৎফল হক খোকন, সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি; মাওলানা রশিদ আহমেদ, সাবেক উপদেষ্টা, সিলেট জেলা বিএনপি; অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, সাবেক সদস্য, সিলেট জেলা বিএনপি; জয়নাল আবেদিন, সাবেক সাংগঠনিক সম্পাদক, গোয়াইনঘাট উপজেলা; শহীদুল ইসলাম বাচ্চু, সাবেক সহ-সভাপতি, নাটোর জেলা বিএনপি এবং মাজহারুল ইসলাম ডালিম, সাবেক উপদেষ্টা, সিলেট জেলা বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT