দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বহুপাক্ষিক অংশীদারিত্ব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করবে : বলেছেন, এলজিআরডি মন্ত্রী

বহুপাক্ষিক অংশীদারিত্ব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করবে : বলেছেন, এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ০৭ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ) এর ৪০ বৎসর পূর্তি উপলক্ষে আয়োজিত দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, পারস্পারিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতার মাধ্যমে বহুপাক্ষিক অংশীদারিত্ব নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত হবে।

তাজুল ইসলাম বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্য বিমোচন ও ভাগ্যোন্নয়নে বিগত ৪০ বছর ধরে সিরডাপের ভূমিকা উল্লেখ করার মত। এর সদস্য ১৫টি দেশ বিভিন্নভাবে এ সংস্থার মাধ্যমে উপকৃত হচ্ছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহ এবং বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) এর উদ্যোগে প্রতিষ্ঠিত এ সংস্থাটি উন্নয়নশীল দেশসমূহে পল্লী উন্নয়নে আগামী দিনগুলোতে আরো কার্যকর ভূমিক রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরডাপের মহাপরিচালক তেভিতা জি বসিউকা তাগিনা ভুলাউ। এছাড়াও বাংলাদেশে ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে বিবেনসিও বানদিলো এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামালউদ্দিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী সিরডাপের ই-লাইব্রেরী ও পল্লী উন্নয়ন মেলার উদ্বোধন করেন এবং মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহ ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT