দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার আমাদের জন্য হুমকির : বলেছেন, মরগান

বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার আমাদের জন্য হুমকির : বলেছেন, মরগান

স্পোর্টস ডেস্ক, ০৮ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ২০১৯ আইসিসি বিশ্বকাপের হট ফেভারিট ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের লক্ষ্য পূরণ করতে জয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মাশরাফি। অন্যদিকে, নিজেদের ফেভারিট বললেও টাইগাররা জয়ের পথে হুমকি বলে মনে করেন মরগান। কার্ডিফের সোফিয়া গার্ডেনসে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

দারুণ শুরুর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ভাগ্য চুরি করেছে আরেকটা জয়। এবার বিশ্বকাপ স্বপ্ন যাত্রায় মোকাবেলা করতে হবে হট ফেভারিট ইংল্যান্ডের। যাদের গতবার বিশ্বকাপে দাম্ভিকতা গুড়িয়ে দিয়ে সর্বোচ্চ সফলতা পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এবারের বিশ্বকাপে সেই সাফল্য ছাপিয়ে যেতে চায় টাইগাররা দূর বহুদূর। কিন্তু পথটা যে কঠিন। বাধার নাম থ্রি লায়নস যারা র‌্যাংকিং এর শীর্ষে তবে জয়ের ক্ষুধায় আহত বাঘেরা আপসহীন।

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ম্যাচ জয়ের বিকল্প ভাবার সুযোগ নাই। আমাদের সেমিফাইনাল খেলতে হলে প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

চারবছর আগে এমনই এক বিশ্ব মঞ্চে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল শক্তিশালী ইংল্যান্ডকে। ওই ধাক্কার পর দারুণ শিক্ষা নিয়েছে ইংলিশরা। গেলো চার বছরে ওয়ানডে ফরমেটে ইর্ষণীয় উন্নতি করেছে তারা। সেরা দলই শুধু নয়, গেলো চার বছরে ৪১ বার ৩শ’র উপর দলীয় স্কোর করেছে। সাথে চারবার করে ৪শ’র উপর দলীয় স্কোর।

ব্যাটিং সমৃদ্ধ লাইনআপের সাথে অলরাউন্ডারের ছড়াছড়ি কিন্তু তারপরও বাংলার বাঘ বলে ভয় ইংলিশ সিংহদের।

ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান বলেন, বাংলাদেশ দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছেন। যারা আমাদের জন্য হুমকির। আমরা ফেভারিট তবে ওদের বিরুদ্ধে জিততে হলে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।

এদিকে গেলো ম্যাচের ভুলই শুধু শুধরানো নয় পেস বোলিং বিভাগকেও জিততে হলে জ্বলে উঠার আহবান মাশরাফির।

মাশরাফি বলেন, সাইফুদ্দিন ছাড়া আমি বা মোস্তাফিজ ভালো কিছু করতে পারিনি। যেহেতু পেস বোলিং ওদের শক্তি স্পিন বোলিং দিয়ে তাদেরকে অ্যাটাক করতে হবে।

ইংল্যান্ডের একাদশে প্লাঙ্কেট আর বাংলাদেশের সেরা একাদশে পরিবর্তন হলে সুযোগ মিলবে রুবেল হোসেনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT