ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-১৮ সংসদীয় আসনের ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। আপনারা যদি কাঙ্ক্ষিত সংস্কার করতে ব্যর্থ হন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন?
সেলিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের মানুষ একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চায়। মানুষ আশা করে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। আপনারা যদি কাঙ্ক্ষিত সংস্কার করতে ব্যর্থ হন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন?
আসন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও অঞ্চল সহকারী পরিচালক মাহাবুবুল আলমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমির আজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, খিলক্ষেত থানা আমির হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমির মাওলানা আবু বকর সিদ্দিক, দক্ষিণ খান উত্তর থানা আমির মোস্তাকিম আলম প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে জামায়াত কর্মীদের ভূমিকা পালন করতে হবে। ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত দিতে হবে।
Leave a Reply