দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত : ভারতের পার্লামেন্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন

বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত : ভারতের পার্লামেন্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২০ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সংখ্যালঘু পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখা হচ্ছে উল্লেখ করে দেশটি বলেছে, সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষার মূল দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের।

 

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পৃথক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে ৯ ডিসেম্বর বাংলাদেশ সফর করেন ভারতে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ওই সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতাদের কাছে দেশটির সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

 

রাজ্যসভায় কীর্তি বর্ধন সিং বলেন, বাংলাদেশের সংখ্যালঘুসংশ্লিষ্ট পরিস্থিতি গভীরভাবে নজর রাখছে ভারত। সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় বাংলাদেশ সরকার ৮৮টি মামলা করেছে বলে জানা গেছে। এ ছাড়া ৭০ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সুরক্ষার বিষয়ে ভারতের উদ্বেগের কথা বিভিন্ন সময়ে দেশটির (বাংলাদেশ) অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে। এমনকি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি তুলে ধরা হয়েছে। সংখ্যালঘুদের কল্যাণের জন্য ঢাকায় ভারতের হাইকমিশন বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT