দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশের সামনে বড় টার্গেট

বাংলাদেশের সামনে বড় টার্গেট

স্পোর্টস ডেস্ক, ১৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশের সামনে বড় টার্গেট দাঁড় করিয়েছে উইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩২১ রান করে উইন্ডিজ।

টাউন্টনে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন মোহাম্মদ সাইফুদ্দিন। শুরুতে এভিন লুইস এবং ক্রিস গেইলকে চাপে রাখতে সক্ষম হন মাশরাফি এবং সাইফুদ্দিন। চতুর্থ ওভারে ১৩ বল মোকাবেলা করা গেইর সাইফুদ্দিনের শিকার হন শূন্য রানে।

এরপর লুইসের সঙ্গে জুটি গড়েন শেই হোপ। তাদের ১১৬ রানের জুটি ভেঙে দলে স্বস্তি ফেরান সাকিব। ৭০ রানে লুইসকে ফেরান তিনি। নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ২৫ রান। উইকেট ফেলতে না পারলেও রানের গাতিতে লাগাম দিয়ে রেখেছিলেন টাইগার বোলাররা। কিন্তু পঞ্চম উইকেটে শিমরন হিটমেয়ার চিত্রটাই পাল্টে দেন। মোস্তাফিজের বলে কাটা পড়ার আগে তিনি করেন ২৬ বলে ৫০। আন্দ্রে রাসেলকেও শূন্য রানে ফেরান মোস্তাফিজ। এরপর ১৫ বলে ৩৩ করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান অধিনায়ক জেসন হোল্ডার। তাকে ফেরান সাইফুদ্দিন। স্লগ ওভারে ড্যারেন ব্রাভো ছিল বেশ ধীর গতির। একপাশ আগলে ঠাই দাঁড়িয়ে থাকা শেই হোপ সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হন মোস্তাফিজের বলে।

স্লগ ওভারে দাপট দেখান মোস্তাফিজ-সাইফুদ্দিন-মাশরাফিরা। রানের জোয়ারে বাধ দেন। তারপরেও ৩২১ রানের বড় সংগ্রহই পেয়ে যায় ক্যারিবীয়রা।

স্কোর
উইন্ডিজ ২৪৩৩২১/৮ (৫০)
ক্রিস গেইল ০ (১৩)
এভিন লুইস ৭০ (৬৭)
শেই হোপ ৯৬ (১২১)
নিকোলাস পুরান ২৫ (৩০)
শিমরন হিটমেয়ার ৫০ (২৬)
আন্দ্রে রাসেল ০* (২)
জেসন হোল্ডার ৩৩ (১৫)
ড্যারেন ব্রাভো ১৯ (১৫)
ওশানে থমাস ৬* (১১)

বোলার
মাশরাফি বিন মুর্তজা ৮-১-৩৭-০
মোহাম্মদ সাইফুদ্দিন ১০-১-৭২-৩
মোস্তাফিজুর রহমান ৯-০-৫৯-৩
মেহেদী মিরাজ ৯-০-৫৭-০
মোসাদ্দেক হোসেন ৬-০-৩৬-০
সাকিব আল হাসান ৮-০-৫৪-২

টার্গেট ৩২২।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT