দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে : বলেছেন, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে : বলেছেন, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

০৭ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফ উদ্দিন আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারকে ফিরিয়ে নিতে হবে। তবে তাদের প্রত্যাবাসন হতে হবে অবশ্যই নিরাপদ ও স্বেচ্ছামূলক।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাখাইনে রোহিঙ্গাদেরকে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিতে হবে। মানবাধিকার ও নাগরিত্বের বিষয়টিও নিশ্চিত করতে হবে। আশিয়ানভূক্ত দেশসমূহ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ ও তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে আশিয়ানভূক্ত দেশগুলো খুবই উদ্বিগ্ন।

উখিয়ার জামতলী ক্যাম্পে বিকলে সাংবাদিকদের মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে পরিস্কার চিত্র হচ্ছে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছে। জাতিগত নিধন হয়েছে। রোহিঙ্গা মুসলমানরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। এরা কক্সবাজার অঞ্চলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।’

তিনি বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের তাৎক্ষণিক আশ্রয় দিয়ে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে। মালয়েশিয়ান সরকার এরজন্য সাধুবাদ জানিয়েছে। মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সকালে প্রথমে উখিয়ার মালয়েশিয়ান ফিল্ড হসপিটাল পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের চিকিৎসা সেবা কার্যক্রম দেখেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি পালংখালী ১৭ নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এরপর দুপুরে জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে মার্সি মালয়েশিয়া হসপিটালে চিকিৎসকসহ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিকালে তিনি বিমান যোগে কক্সবাজার ত্যাগ করেন। মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সাইফ উদ্দিন আব্দুল্লাহ শনিবার তিন দিনের সফরে বাংলাদেশে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT