দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে যাচ্ছে বিএনপি : সাবেক এমপি হারুনুর রশিদ

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে যাচ্ছে বিএনপি : সাবেক এমপি হারুনুর রশিদ

ঢাকা, ১৪ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘তৃণমূল নাগরিক আন্দোলন’র উদ্যোগে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশে বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন, জনগণ সুযোগ পেলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে।

 

হারুনুর রশিদ বলেন, বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে জনআকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারাবদ্ধ থাকবে। অনেকেই বলে- নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি ক্ষমতায় যাবে না তো কে যাবে? গত ৪০ বছর ধরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে যাচ্ছে বিএনপি। এ দেশের জনগণ যখনই সুযোগ পেয়েছে, ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। আবারও দেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপিকেই ক্ষমতায় বসাবে।

 

তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের একমাত্র দাবি ছিল শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতন হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। তাদের আমরা বিভিন্নভাবে সহযোগিতা করছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি, বিভিন্ন ষড়যন্ত্রের ডানা মেলে ধরা হচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে সরকার থেকেও সুনির্দিষ্ট কোনো দিন-তারিখ বলা হচ্ছে না।

 

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে, বাংলাদেশ থেকে লুটপাট করেছে- তাদের বিচার চলছে। পরবর্তী সময়ে নির্বাচিত যে সরকার আসবে- তারাও তাদের বিচার করবে। তাই এই বিচার কার্যক্রম নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নেই।

 

সভাপতির বক্তব্যে তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি এবং জাতীয়তাবাদী কৃষক দলের সহসাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তার দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। অন্তর্বর্তী সরকার এবং দেশকে অস্থিতিশীল করতে তারা নানা ষড়যন্ত্র-চক্রান্ত করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাছাড়া গত ১৫-১৬ বছর ধরে ভোটাধিকারবঞ্চিত জনগণও পরিবর্তিত পরিস্থিতিতে এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। তাই সরকারকে বলব, কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন।

 

কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নাঈমের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কৃষক দলের সহসভাপতি আ ন ম খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম), তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী, পল্টন থানা বিএনপির ফিরোজ আলম পাটোয়ারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT