দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশ করোনা আক্রান্ত দেশের তালিকায় ৪৭তম স্থান : জানিয়েছে, জন হপকিন্স

বাংলাদেশ করোনা আক্রান্ত দেশের তালিকায় ৪৭তম স্থান : জানিয়েছে, জন হপকিন্স

হেলথ ডেস্ক, ২৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের দিক দিয়ে ১৮৫ দেশ ও অঞ্চলের মধ্যে ৪৭ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। জন হপকিন্স ইউনিভার্সিটির তালিকা অনুসারে, শুক্রবার পর্যন্ত বাংলাদেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৮৯ জন। মারা গেছেন মোট ১৩১ জন। এখন পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসের বলির শিকার হয়েছেন ১ লাখ ৯১ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ২৭ লাখের বেশি।

হপকিন্স ইউনিভার্সিটির আক্রান্তের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬৯ হাজারের বেশি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সেখানে প্রাণ হারিয়েছেন মোট ৪৯ হাজার ৯৬৩ জন। এছাড়া, আক্রান্তের তালিকার শীর্ষে থাকা অন্যান্য দেশগুলো হচ্ছে যথাক্রমে স্পেন (২১৩,০২৪), ইতালি (১৮৯,৯৭৩), ফ্রান্স (১৫৯,৪৬৭), জার্মানি (১৫৩,২১৫), যুক্তরাজ্য (১৩৯,২৪৬), তুরস্ক (১০১,৭৯০), ইরান (৮৭,০২৬), চীন (৮৩,৮৮৪) ও রাশিয়া (৬৮,৬২২)।

আক্রান্তের তালিকায় প্রতিবেশী দেশ ভারত /৭২২) ও পাকিস্তান (১১,১৫৫/২৩৭) রয়েছে যথাক্রমে ১৬ ও ২৯তম স্থানে।

এদিকে, তালিকার একেবার তলানিতে রয়েছে যথাক্রমে ইয়েমেন (১), সাও তোমে অ্যান্ড প্রিন্সিপি (৪), দক্ষিণ সুদান (৫), পশ্চিম সাহারা (৬), মৌরিতানিয়া (৭), ভূটান (৭), পাপুয়া নিউ গিনি (৮), এমএস জান্দাম (৯), ভ্যাটিকান সিটি (৯) ও সুরিনাম (১০)।

দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩,৫০২ জন। মারা গেছেন ৭২২ জন। এছাড়া, পাকিস্তানে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৫৫ জন। মারা গেছেন ২৩৭ জন। পুরো অঞ্চলের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত দেখা গেছে ভূটানে। সেখানে মাত্র ৭ জন আক্রান্ত হয়েছেন। করোনায় কোনো মৃত্যু হয়নি দেশটিতে। মালদ্বীপ (১১৬) ও নেপালেও (৪৮) এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১১৬ জন।  এছাড়া, শ্রীলঙ্কায় ৩৭৩ জন ও  আফগানিস্তানে ১,২৭৯ জন আক্রান্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT