দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশ ছাত্রলীগ কৃষকের ধান কেটে দেবে এবং চিকিৎসা সহায়তা করবে

বাংলাদেশ ছাত্রলীগ কৃষকের ধান কেটে দেবে এবং চিকিৎসা সহায়তা করবে

ঢাকা, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে বোরো মৌসুমে স্বেচ্ছাসেবক হিসেবে ধান কাটতে কৃষকদের সহযোগিতা করবে বাংলাদেশ ছাত্রলীগ। একই সঙ্গে ছাত্রলীগের প্রতিটি মেডিকেল কলেজ ইউনিটের নেতাকর্মীরা নিজ নিজ এলাকার জেলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবে। তাদের নিয়ে গঠন করা হয়েছে স্বাস্থ্য বিষয়ক সহায়তা দল। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের ক্রমণকালে কয়েকটি বিষয়ে জরুরি সিদ্ধান্ত নিয়েছে।

এর মধ্যে আছে, ‘স্বেচ্ছাসেবী টিম গঠনের মাধ্যমে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ এলাকায় অসহায়, দুঃস্থ, দিনমজুর ও খেটে-খাওয়া মানুষ খাবারের জন্য যোগাযোগ করলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও স্থানীয় প্রশাসনে সহায়তায় বাড়িতে গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে। স্বেচ্ছাসেবী টিম গঠন করে সারাদেশে কৃষকদের প্রয়োজন অনুযায়ী বোরো মৌসুমে স্বেচ্ছাসেবক হিসেবে তাদের ধান কাটাসহ সার্বিক সহযোগিতা করবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি মেডিকেল কলেজ ইউনিটের নেতাকর্মীরা নিজ নিজ এলাকার জেলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবে।’

এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতারা নিজ নিজ এলাকার ইউনিটে সব কার্যক্রম সমন্বয় করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী প্রকৃত দরিদ্র মানুষের মাঝে বিতরণে স্থানীয় বাংলাদেশ আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে। কেউ যেন কোন অনিয়ম না করতে পারে সেদিকে দৃষ্টি রাখবে। কোন অনিয়ম হলে স্থানীয় প্রশাসনকে জানাবে।

ছাত্রলীগ জানায়, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে দেওয়া পোস্টারে নিজ নিজ ইউনিটের ১০ জন স্বেচ্ছাসেবক ও ১০ জন মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতার সমন্বয়ে ‘স্বাস্থ্য বিষয়ক সহায়তা টিম’ এর মুঠোফোন নম্বর সংযোজন করে প্রচার করবে এবং সাহায্য প্রার্থী কেউ যোগাযোগ করলে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT