দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন সংযোজন হতে যাচ্ছেন হামজা চৌধুরী

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন সংযোজন হতে যাচ্ছেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক, ১০ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন সংযোজন হতে যাচ্ছেন হামজা চৌধুরী। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে তার অভিষেকের সম্ভাবনা রয়েছে।

 

শুধু হামজাই নন, ইতালির ক্লাব আলবিও কালচোতে খেলা মিডফিল্ডার ফাহমেদুল ইসলামও জায়গা পেয়েছেন দলে। এছাড়া দীর্ঘদিন বাংলাদেশের ফুটবলের অধিনায়ক মিডফিল্ডার জামাল ভূঁইয়াও স্কোয়াডে আছেন। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে কোনো ক্লাবে না থাকায় তার ফিটনেস নিয়ে কিছু প্রশ্ন রয়েছে।

 

ঘোষিত প্রাথমিক দলে সর্বাধিক ১৪ জন খেলোয়াড় বসুন্ধরা কিংস থেকে ডাক পেয়েছেন। এর পরেই রয়েছে আবাহনী লিমিটেড, যাদের ৮ জন ফুটবলার জায়গা পেয়েছেন দলে। মোহামেডান থেকে ডাক পেয়েছেন ৬ জন। গোলরক্ষক হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে ৫ জনকে, যার মধ্যে রয়েছেন মোহামেডানের সুজন হোসেন ও সাকিব আল হাসান, বসুন্ধরা কিংসের আনিসুর রহমান ও মেহেদী হাসান শ্রাবণ।

 

তবে গোলসংখ্যার দিক থেকে অন্যতম সেরা পারফর্মার হয়েও রহমতগঞ্জের স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন জায়গা পাননি দলে। ঠিক একইভাবে ব্রাত্য রয়ে গেছেন লিগের অন্যতম সেরা উইঙ্গার রাকিব হোসেন।

প্রথমবার বাংলাদেশ দলে হামজা, ভারতের বিপক্ষে নামার অপেক্ষা

কবে ঢাকায় আসছেন হামজা?

 

ঢাকায় সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্পের পর বাংলাদেশ দল সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প করবে। সেখান থেকে মূল দল নির্ধারণ করা হবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে।

 

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

 

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান।

 

ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান।

 

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রায়, মাহবুবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।

 

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, ইমন শাহারিয়া, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ নোভা, ফাহমেদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT