দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত সংসদ নির্বাচনে হাওরাঞ্চলের দুর্গম এলাকার ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে : ইসি আনোয়ারুল মালিবাগে স্বর্ণচুরির ঘটনায় ১৯০ ভরি স্বর্ণ উদ্ধার : গ্রেপ্তার ৪
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নভেম্বরে গণভোট চায়

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নভেম্বরে গণভোট চায়

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোটে বাড়তি তেমন কোনো খরচ নেই। জাতীয় নির্বাচনের সরঞ্জাম দিয়েই গণভোট করা সম্ভব। একইদিনে নির্বাচন হলে সংস্কার ইস্যু ঢেকে যাবে। গণভোট আর জাতীয় নির্বাচন এক সঙ্গে হলে আমও যাবে ছালাও যাবে।

 

তিনি বলেন, নভেম্বরে গণভোট করার প্রস্তাব দিয়েছে জামায়াত। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে পরিবেশ নিশ্চিতে পরীক্ষামূলকভাবে তা করা যেতে পারে।

 

আজ সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোট নিয়ে দুই ধরনের মতামত রয়েছে। দল বলছে, গণভোট আলাদাভাবে হতে হবে এবং জাতীয় নির্বাচনের সঙ্গে হওয়া যাবে না। পিআর পদ্ধতিতে ভোট হলে কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটবে না।

 

তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ করা, জন্মসনদ দিয়েও যাতে প্রবাসীরা ভোটার হতে পারেন এ নিয়ে ইসির সঙ্গে কথা হয়েছে।

 

জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, গণভোট এবং জাতীয় নির্বাচন এক সঙ্গে হলে সমস্যা সৃষ্টি হবে। কারণ জাতীয় নির্বাচন আর গণভোট এক জিনিস নয়। এক সঙ্গে দুই ব্যালটে দুই পদ্ধতির ভোট হওয়া অযৌক্তিক। সরকার গণভোটের সিদ্ধান্ত নিলে ইসি প্রস্তুত রয়েছে। ইসির সক্ষমতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT