দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচে বৃষ্টিতেও দর্শকদের ভিড়, বাড়ানো হয়েছে নিরাপত্তা

বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচে বৃষ্টিতেও দর্শকদের ভিড়, বাড়ানো হয়েছে নিরাপত্তা

স্পোর্টস ডেস্ক, ১৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচেই স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা রয়েছে জিম্বাবুয়ের। তবে গতকাল ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি আজ সারাদিনই ঝরছে। অবশ্য বিকেল সাড়ে চারটার দিকে বৃষ্টি কিছুটা কমেছে। সরানো হয়েছে উইকেটের চারপাশের কভার। তবে এখনো উইকেটের উপরের কভার সরানো হয়নি।

অন্যদিকে দুপুর থেকেই মাঠের বাইরে ভীড় করছে প্রচুর দর্শক। এরই মধ্যে তারা টিকিট কেটে প্রবেশ করতেও শুরু করেছে। খেলা শুরুর কথা সন্ধ্যা সাড়ে ৬টায়। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হবে কিনা তা এখনো জানা যায়নি। এছাড়া চট্টগ্রামে আফাগানিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালে দর্শক মাঠে ঢুকে পড়ার কারণে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। খেলা শুরুর প্রায় ৪ ঘন্টা আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপর রয়েছে।

এ বিষয়ে বিসিবির নিরাপত্তা প্রধান মেজর (অব) হোসেন ইমাম বলেন, ‘হ্যা, আমরা প্রস্তুত আছি। নিরাপত্তা আগের তুলনায় বাড়ানো হয়েছে। চট্টগ্রামের মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনার পর থেকে আমরা আরো বেশি সতর্ক। মিরপুরও মাঠে দর্শকরা কাঁটাতারের বেষ্টনির কাছে দাঁড়াতে পারবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT