দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে এখন ১০ নম্বরে অবস্থান টাইগারদের

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে এখন ১০ নম্বরে অবস্থান টাইগারদের

স্পোর্টস ডেস্ক, ০৭ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আইসিসি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ দুঃসংবাদ নিয়ে এলো বাংলাদেশের জন্য। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে এখন ১০ নম্বরে অবস্থান টাইগারদের।

 

সোমবার (৫ মে) র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে ওয়ানডেতে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ৭৬ পয়েন্ট নিয়ে এখন দশম স্থানে আছে তারা। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ।

 

ওয়ানডেতে গতবছর বাংলাদেশ দলের পারফর্ম একবারেই ভালো ছিলনা। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে একটা ম্যাচও জিততে পারেনি। এর এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা হেরেছিল টাইগাররা। আর সেটারই প্রতিফলন দেখা গেল আইসিসির র‍্যাঙ্কিংয়ে।

 

প্রকাশিত এই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে রোহিত শর্মার দল ভারত। আর দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে তারা। অস্ট্রেলিয়া এখন তৃতীয় স্থানে রয়েছে। এরপরেই রয়েছে শ্রীলঙ্কা।

 

নেমে গেছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। সপ্তম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এক ধাপ নেমে এখন অষ্টম স্থানে।

 

১৯ বছর পর বাংলাদেশ দলের অবস্থান এতটা অবনমন হলো। সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশ দলের অবস্থান ছিল ১০ নম্বরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT