দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশ পাকিস্তানকে একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া ও দেশের সম্পদ ফেরতের তাগিদ দিয়েছে

বাংলাদেশ পাকিস্তানকে একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া ও দেশের সম্পদ ফেরতের তাগিদ দিয়েছে

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেছেন, একাত্তরে বাংলাদেশে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং সেই সময়ে বাংলাদেশের সম্পদ ফেরত দেওয়াসহ পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের তাগিদ দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানও এসব বিষয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে।

 

এর আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকালে বৈঠকটি হয়।

 

পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, বৈঠকে একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার বিষয়ে ক্ষমা চাওয়ার বিষয়টি তোলে বাংলাদেশ। একাত্তরে পাকিস্তানের কাছে পাওনা ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার ফেরত চাওয়া হয়।

 

পাকিস্তানের সঙ্গে স্থবির সম্পর্ক জাতীয় স্বার্থের কথা চিন্তা করেই এগিয়ে নেবে বাংলাদেশ- এ কথা উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, ঐতিহাসিকভাবে অমীমাংসিত ইস্যু সমাধানের জন্য আলোচনা করা হয়। বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।

 

এ ছাড়া বাংলাদেশে আটকে পড়া ৩ লাখ ২৫ হাজার পাকিস্তানিকে ফেরত নেওয়ার বিষয়টিও বৈঠকে ওঠায় বাংলাদেশ।

 

এসব অমীমাংসিত বিষয়ে ভবিষ্যতে আলোচনা চালিয়ে নিতে পাকিস্তান সম্মত জানিয়ে জসিম উদ্দিন বলেন, ‘দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করাই আমাদের লক্ষ্যি। আগামী ২৭ এপ্রিল ঢাকা আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে সামরিক ও প্রতিরক্ষা যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।’

 

খুব শিগগির বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালু হবে বলে জানান জসিম উদ্দিন। বলেন, বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কে নতুন গতি আনতে বৈঠকে জোর দিয়েছে দুই দেশ।

 

এর আগে সচিবালয়ে বাংলাদেশ-পাকিস্তান সচিব পর্যা য়ে বৈঠক হয়। তাতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT