দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশ বিপজ্জনক দল, সংবাদ সম্মেলনে বলেছেন, তাহির

বাংলাদেশ বিপজ্জনক দল, সংবাদ সম্মেলনে বলেছেন, তাহির

স্পোর্টস ডেস্ক, ০২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিশ্বকাপের চতুর্থ ম্যাচে আজ বিকেলে মুখোমুখি হবে বাংলাদেশে ও সাউথ আফ্রিকা। সেই সাথে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। অন্যদিকে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছে তাদের বিশ্বকাপ মিশন। বাংলাদেশের বিপক্ষে জিততে মরিয়া থাকবে ডু প্লেসিরা। ম্যাচটিতে খেলতে নামার আগে দলটির স্পিনার ইমরান তাহিরের কাছে বাংলাদেশকে বিপজ্জনক দল হিসেবেই মনে হচ্ছে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাহির জানান, ‘সবাই জানে বাংলাদেশ স্পিনিং কন্ডিশনে ভালো খেলে। ওভালে তেমন উইকেট হলে বাংলাদেশের জন্য সহজই হবে। এটাও জানা কথা নিজেদের দিনে তারা কতটা বিপজ্জনক হতে পারে।’

ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলেছেন তাহির। জেপি দুমিনি আর এইডেন মারক্রামকে দিয়ে ঠেকার কাজ চালানো গেছে। তবে দলে আছেন আরও একজন বিশেষজ্ঞ স্পিনার-তাবরাইজ শামসি। তাকে দিয়েও প্রোটিয়ারা চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত বলে জানালেন তাহির, ‘আমি এবং শামসি (তাবরাইজ শামসি) দুজনই তৈরি আছি যে কোন চ্যালেঞ্জ নিতে। আশা করি স্পিন নির্ভর উইকেট হলেও আমরা এই চ্যালেঞ্জ উতরে যেতে পারবো।’

রোববার বাংলাদেশের বিপক্ষে শততম ওয়ানডে খেলতে নামবেন তাহির। এই ম্যাচের আগে পুরনো দিনে ফিরে গেলেন প্রোটিয়া এই স্পিনার, ‘২০১১ সাল থেকে বিশ্বকাপের মাঠে আমার স্বপ্নের ভ্রমণ শুরু। সবসময় স্বপ্ন দেখতাম দক্ষিণ আফ্রিকার হয়ে ১০০তম ম্যাচ খেলবো। তবে, সত্যি কথা বলতে ভাবতে পারিনি এই স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমার দেশ যে সুযোগটা আমাকে করে দিয়েছে, সেজন্য আমি চির কৃতজ্ঞ। এতোটুকু বলতে পারি, দেশের হয়ে খেলার জন্য আমি আমার শতভাগ উজাড় করে দিয়েছি, ভবিষ্যতে যতদিন খেলবো এটাই করবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT