দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিলের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিলের আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ০২ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটির উদ্যেগে ১৫ই আগষ্টের সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান বাস্তবায়নে এবং জাতীয় শোক দিবসে বিশাল আলোচনা সভা সুন্দরভাবে করা উপলক্ষে গতকাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিল-এর কেন্দ্রীয় কার্যালয়, ৬/এ বঙ্গবন্ধু এভিনিউতে এক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফতাবুল আলম লাই-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. এ. ওয়াদুদের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন সর্বজনাব বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কবিরুল আলম মাও, বীর মুক্তিযোদ্ধা এস. এম. শাহরিয়ার রুমি, মি‌ডিয়া ব্য‌ক্তিত্ব. সিনিয়র সাংবাদিক. বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আলতাফ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তারিকুজ্জামান রেজা,‌ বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, প্রজম্ম সমন্বয় কমান্ড কাউন্সিলের সভাপতি সৈয়দ নাসিম সিরাজ রুদ্র প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় মু‌ক্তি‌যোদ্ধা সমন্বয় কামান্ড কাউ‌ন্সি‌লের উদ্যো‌গে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং বাংলাদেশ আওযামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রধান অতিথি করে আগামী ২৭/২৯ আগষ্ট জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশাল আলোচনা সভার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিলের যে সকল জেলা, মহানগর, পৌর, উপজেলা ও ইউনিয়নে কমিটি নাই, সেখানে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিলকে বেগবান করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সকল স্তরের নেতা কমিরা জোড়ালো বক্তব্য রাখেন। সভায় বি‌ভিন্ন সময় জাতীয় ইস্যু‌তে মানববন্ধ‌নের মাধ্য‌মে জাতির কা‌ছে সংগঠ‌নের মতামত তু‌লে ধরা ও গঠনমূলক সমা‌লোচন‌ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। প‌রে সভা‌পতি সকল‌কে ধন্যবাদ দি‌য়ে সভা শেষ ক‌রেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT