দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাগেরহাটের মোরেলগঞ্জে মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনা শনাক্ত : ৫০ বাড়ি লকডাউন

বাগেরহাটের মোরেলগঞ্জে মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনা শনাক্ত : ৫০ বাড়ি লকডাউন

হেলথ ডেস্ক, ৩০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  বাগেরহাটের মোরেলগঞ্জে মারা যাওয়া ৪০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার গভীর রাতে জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড় বাদুরা গ্রামের ওই মৃত ব্যক্তির সংস্পর্শে আসা অন্তত ১৫ জনকে শনাক্ত করে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এছাড়া ওই গ্রামের ৫০টি বাড়ি লকডাউন করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়। বুধবার রাত আটটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাগেরহাটের স্বাস্থ্য বিভাগকে জানালে তারা এসব পদক্ষেপ গ্রহণ করে।

আজ বৃহস্পতিবার সকালে মৃত ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনার ল্যাবে পাঠাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি সকালে বলেন, করোনায় মারা যাওয়া ওই ব্যক্তি ঢাকার উত্তরা এলাকায় বসবাস করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গত ২৬ এপ্রিল ঢাকার বাসায় তার মৃত্যু হয়। পরদিন মৃতের পরিবার তাকে অ্যাম্বুলেন্সে করে বাগেরহাটের মোরেলগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে আসেন।

২৮ এপ্রিল সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে খুলনার ল্যাবে পরীক্ষায় পাঠানো হয়। ২৯ এপ্রিল রাতে পরীক্ষায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়। বুধবার রাত একটার দিকে স্বাস্থ্য বিভাগ উপজেলা প্রশাসনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড় বাদুরা গ্রামের ১৫ জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে এবং ওই গ্রামের ৫০টি বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে।

এছাড়া মৃত ব্যক্তির সংস্পর্শে আসা তার স্ত্রী, অ্যাম্বুলেন্স চালক, তার সৎকারে অংশ নেয়া ব্যক্তিদের শনাক্ত করে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT