দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু

রাঙ্গামাটি, ১৮ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রিমলি চাকমা নামে এক(১) মাসের শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।

 

শিশুটির বাবা রিটন চাকমা ও স্বজনের অভিযোগ- হাসপাতালে কোন অক্সিজেন সিলিন্ডার না থাকায় যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি। পরে বিকল্প উপায় সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেও বাঁচানো যায়নি।

 

কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দেবাশীষ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

 

অ্যাম্বুলেন্স চালক অনুপম চাকমা বলেন, ‘গাড়ীর চাকা ও ব্যাটারি নষ্ট। তাই রোগী পরিবহন সেবা বন্ধ রয়েছে। আরএমও স্যার নেই। তাই টাকার জন্য চাকা-ব্যাটারি নিতে পারছি না। আমার ব্যাক্তিগত টাকা থাকলে আমি কিনে নিতাম। রোগীদের দেখলে খুব খারাপ লাগে।’

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ডাক্তারের সংকট রয়েছে। একটি মাত্র অ্যাম্বুলেন্স, সেটিও নষ্ট। ১৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন ৪ জন। এরাও ঠিক মত উপস্থিত থাকে না। উর্ধতন কর্মকর্তাকে বার বার জানিয়েও কোন প্রতিকার মিলছে না।’

 

হাসপাতালের এমন অবস্থার বিষয়ে রাঙ্গামাটির সিভিল সার্জন ডাক্তার নূয়েন খীসার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে  একজন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে। তিনি এখনো যোগদান করেননি।

 

এদিকে স্থানীয়দের অভিযোগ হাসপাতালে অবকাঠামোর অবস্থা নড়বড়ে বারবার মেরামত করার পরেও অবস্থার কোন উন্নতি করা যাচ্ছে না। অধিক পুরাতন হওয়ায় ঝুঁকি নিয়েই চলে চিকিৎসা কার্যক্রম। এখানেই শেষ নয়। হাসপাতালে নেই নিরাপদ খাবার পানির ব্যবস্থা। বিদ্যুৎ না থাকলে নেই জেনারেটরের ব্যবস্থা।

 

অবকাঠামোর উন্নয়ন ও স্থানীয় গণমানুষের দাবী দ্রুত একটি হাসপাতাল ভবন নির্মাণ করে চিকিৎসা সেবার মান উন্নয়ন করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT