দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ‘দাঁড়িপাল্লা ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ‘দাঁড়িপাল্লা ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

ঢাকা, ২৪ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): নির্বাচন কমিশনে বাতিল হওয়া দলের নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাদের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৪ জুন) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

 

আওয়ামী লীগের সরকারের আমলে ২০১৮ সালে নির্বাচন কমিশন দলটির একাত্তরের ভূমিকা ও রাজনৈতিক অবস্থানের কারণে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞান জারি করেছিল। এর আগে ২০০৯ সালে জামায়াতকে নিষিদ্ধ করে আদেশ দিয়েছিল হাইকোর্ট।

 

এরপর বিরূপ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দলটি নানা সময় নতুন নামে রাজনীতিতে ফেরার চেষ্টা চালিয়ে আসছিল। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের আর সে পথে যেতে হয়নি। দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতা সমাধানের পর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নিরসন হয় জামা্য়াতে ইসলামীর এই রাজনৈতিক পরিচয় সংকট।

 

নিবন্ধন পুনর্বহাল ও প্রতীক ফিরিয়ে দেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে জানা যায়, জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর আওতায় ২০০৮ সালের ৪ নভেম্বর দলটিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

 

এরপর জামায়াতকে নিষিদ্ধ করে হাইকোর্টের ২০০৯ সালের রায়ের আলোকে নির্বাচন কমিশন ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

 

হা্ইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে আপিল করলে দীর্ঘ শুনানি শেষে ২০১৩ সালে নিবন্ধন পুনর্বহালের আদেশ দেন আপিল বিভাগ।

 

কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশের পরিপ্রেক্ষিতে কমিশন ২০১৮ সালে নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT