দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাধা স্বত্ত্বেও মধুখালী বাজার পরিচ্ছন্নতায় নামলেন পৌর মেয়র লিমন

বাধা স্বত্ত্বেও মধুখালী বাজার পরিচ্ছন্নতায় নামলেন পৌর মেয়র লিমন

মধুখালী, ১৯ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): পৌর এলাকায় খাজনা ও টোল আদায়ের ঘোষণায় বাজার পরিচ্ছতায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে ফরিদপুরের মধুখালী বাজার বণিক সমিতি লিমিটেডের বিরুদ্ধে। জমে থাকা ময়লায় অতিষ্ঠ ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এ অচল অবস্থা থেকে মুক্তি দিতে বুধবার সকালে পৌর বাজার পরিচ্ছন্নতায় নামেন পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন নিজেই।

এর আগে গত শনিবার মধুখালী বাজার বণিক সমিতি লিমিটেডের ব্যানারে পৌর এলাকায় খাজনা, নতুন করারোপের সিদ্ধান্তের প্রতিবাদ এবং গণশৌচাগার ও পরিবহন স্ট্যান্ডসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করে। সমাবেশের পর থেকে পৌর এলাকায় বিশেষ করে পৌর বাজারে ময়লা পরিচ্ছন্নতায় বাধা দেয় মধুখালী বাজার বণিক সমিতির লিমিটেড।

সম্প্রতি পৌরসভার পক্ষ থেকে বাজার ইজারা ও টোলের বিজ্ঞপ্তি প্রকাশের পর এই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এরই প্রতিবাদে পৌর মেয়র নিজেই বাজার পরিচ্ছন্নতা অভিযানে নামেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র মির্জা আব্বাস হোসেন, পৌর সচিব হেমায়েত হোসেন, ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবু, আনিসুর রহমান লিটন, ইতি বেগম, জাহিদুল ইসলাম জিন্নাহ, মোশাররফ হোসেন, আব্দুল হান্নান, নাজমা বেগম, হিরা বেগম, রেশমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, ১ নং পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান নান্নু, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মো. মমিন বিশ্বাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

পৌর মেয়র বলেন, ‘২০১৫ সালের মাঝামাঝিতে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যে পৌরসভাটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়েছে। সরকারের লক্ষ্য অনুযায়ী পৌরসভার উন্নয়ন কার্যক্রম চলমান। পৌর এলাকায় যেসব সমস্যা আছে পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে। এরই মধ্যে রাস্তা ও ড্রেন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। এসব উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি মহল সক্রিয় হয়েছে।’

‘পৌরসভার মধ্যে অবস্থান করলে সরকারি নিয়মানুযায়ী কর পরিশোধ করতে হয়। তাই নিয়মতান্ত্রিকভাবেই করারোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

একই দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের দত্তপাড়া দিঘিরপাড় হতে রেললাইন পর্যন্ত প্রায় ৭৭০ মিটার কার্পেটিং রাস্তার উদ্বোধন করা হয়। রাস্তাটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৮ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT